সঠিক পরিকল্পনা ভবিষ্যতের নিরাপদ ঢাকা গড়ে তুলবে সালমান এফ রহমান
E N D
Presentation Transcript
সঠিক পরিকল্পনা ভবিষ্যতের নিরাপদ ঢাকা গড়ে তুলবে: সালমান এফ রহমান
১২৫ বছর ধরে রাজধানী ঢাকায় বড় ধরনের কোন ভূমিকম্প হয়নি। বিশেষজ্ঞদের মতে কিছুদিনের মধ্যেই ঢাকায় হতে পারে বড় কোন ভূমিকম্প। এ ব্যাপারে সরকার অবহিত আছে এবং সমস্যাগুলো চিহ্নিত করেছে। • রাজউক আয়োজিত ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলা বিষয়ক একটি সেমিনারে প্রধানমন্ত্রীর শিল্প এবং বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন যে বাংলাদেশ সরকার টেকসই অবকাঠামো স্থাপনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে এবং ভূমিকম্প হলে ঢাকা যাতে নিরাপদ থাকে সেই ব্যাপারে বিভিন্ন পদক্ষেপ নেয়া হচ্ছে।
সেমিনারটিতে প্রধানমন্ত্রী উপদেষ্টা বলেন, “বর্তমানের সঠিক পরিকল্পনাই পারে ভবিষ্যতের ঢাকাতে মজবুতভাবে গড়ে তুলতে”। তিনি বলেন যে সরকার ইতিমধ্যে এ বিষয়ক সব সমস্যা চিহ্নিত করেছে এবং দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে যাতে ভূমিকম্প হলে তা সহজে মোকাবেলা করা যায়। • সভা, সমাবেশ ও বৈঠকগুলোতে প্রায়ই উঠে আসে বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ শহর ঢাকা ও ভূমিকম্পে সতর্কতামূলক পদক্ষেপ নেওয়ার কথা। আর্ট অবজারভেটরি সেন্টারের প্রতিবেদন অনুযায়ীও ইন্ডিয়ান প্লেট, ইউরেশিয়ান প্লেট এবং বার্মিজ প্লেট, এই তিন প্লেটের সংযোগস্থলে অবস্থান করছে বাংলাদেশ। ফলে যে কোন সময় বড় ধরনের ভূমিকম্প হতে পারে। ঝুঁকির মাত্রা বিবেচনায় বাংলাদেশকে তিনটি জোনে ভাগ করা হয়েছে।
ঢাকা ঝুঁকিপূর্ণ বেশি কারণ এই রাজধানী শহরটি ঘনবসতিপূর্ণ এবং বিভিন্ন এলাকার ভবনগুলো দাঁড়িয়ে আছে একটি আরেকটির গা ঘেঁষে। শহরের রাস্তাগুলো বেশ সরু হওয়ায় ভূমিকম্প হলে উদ্ধার কাজ করা কঠিন হয়ে পড়বে বলে মনে করেন বিশেষজ্ঞরা। • সালমান এফ রহমান একাধারে একজন উপদেষ্টা, নীতিনির্ধারক এবং ব্যবসায়িক সংগঠক। তিনি একজন সফল উদ্যোক্তা হিসেবে বেক্সিমকো গ্রুপকে বাংলাদেশের সর্ববৃহৎ বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলেছেন, ব্যবসায়িক সংগঠক হিসেবে বাংলাদেশের অর্থনীতিকে বিশ্বের দরবারে তুলে ধরেছেন এবং একজন নীতিনির্ধারক হিসেবে অর্থনীতির উপর নানা ঝুঁকি মোকাবেলা করার উদ্যোগ গ্রহণ করেছেন।
সালমান এফ রহমান মনে করেন ভবিষ্যতের ঢাকায় যতগুলো দালান গড়ে উঠবে, তার সবই বিল্ডিং কোড অনুযায়ী উচ্চশক্তির রিফাইন ফোর্সিং উপকরণ দিয়ে তৈরি করার প্রয়োজন রয়েছে। পাশাপাশি তিনি মনে করেন যেহেতু বাংলাদেশের নির্মাণ সামগ্রী বেশিরভাগ আমদানি করা কাঁচামালের উপর নির্ভরশীল, সেই জন্য নিশ্চিত করতে হবে যে কাঁচামালগুলো সব উন্নতমানের। প্রধানমন্ত্রীর শিল্প এবং বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান তার জায়গা থেকে সব ধরনের সহযোগিতা দেয়ার কথা উল্লেখ করেন।
ধন্যবাদ • অংশগ্রহণের জন্য