দেশে বিনিয়োগ পরিবেশের অভাবনীয় উন্নয়ন হয়েছে — সালমান এফ রহমান
E N D
Presentation Transcript
দেশে বিনিয়োগ পরিবেশের অভাবনীয় উন্নয়ন হয়েছে — সালমান এফ রহমান
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার বাংলাদেশকে একটি বিনিয়োগবান্ধব দেশ হিসেবে গড়ে তুলেছে। অনুকূল পরিবেশ তৈরি করতে সরকার গত এক দশক ধরে পদক্ষেপ নিয়েছে। দেশের অর্থনীতিকে সচল রাখতে ও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনতে ব্যাংকের ক্যাশ ফ্লো বৃদ্ধি করার পাশাপাশি নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। ফলে ব্যবসায়ীরা তাদের ব্যবসা পরিচালনায় প্রয়োজনীয় অর্থ ব্যাংক থেকে সহজেই ঋণ নিতে পারবেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টাসালমান এফ রহমান আশা করেন এর সুফল শীঘ্রই দেখতে পারবেন জনগণ।
পুঁজিবাজারকে আরও শক্তিশালী করতে চান সালমান এফ রহমান সালমান এফ রহমান দেশের প্রথম সারির একজন ব্যবসায়ী। তার হাতে গড়া বেক্সিমকো গ্রুপ বাংলাদেশের শীর্ষস্থানীয় একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি। তিনি দেশের পুঁজিবাজারকে আরো শক্তিশালী করতে চান। তার মতে, দেশের পুঁজিবাজার যত শক্তিশালী হবে, অর্থনীতির চাকা ততো দ্রুত এগোবে।
অবকাঠামোর উন্নতি বর্তমান আওয়ামী লীগ সরকারের অধীনে দেশের অবকাঠামোখাতে ব্যপক উন্নয়ন ঘটেছে। অবকাঠামোগত উন্নয়নের ফলে বিশ্ব বাজারে নানা প্রতিষ্ঠানগুলোর কাছে বাংলাদেশ বিনিয়োগবান্ধব ডেস্টিনেশন হিসেবে পরিচিতি পেয়েছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে সালমান এফ রহমান বাংলাদেশকে বিদেশী প্রতিষ্ঠানসমূহের কাছে নিয়মিত তুলে ধরছেন, যার ফলশ্রুতিতে দেশে বৈদেশিক বিনিয়োগ ক্রমানুসারে বৃদ্ধি পাচ্ছে।
জাপানের প্রায় ৬২ শতাংশ কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করতে চায় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা জানান, জাপানের প্রায় ৬২ শতাংশ কোম্পানি ও ব্যবসায়িক প্রতিষ্ঠান বাংলাদেশে তাদের ব্যবসা সম্প্রসারণ করতে আগ্রহী। জাপানি প্রতিষ্ঠানগুলোর আগ্রহ প্রমাণ করে যে বাংলাদেশ একটি বিনিয়োগবান্ধব দেশ। বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই জাপান বাংলাদেশকে নানা ভাবে সহযোগিতা করে আসছে। ৮০’র দশক থেকে শুরু করে এখন পর্যন্ত বিভিন্ন জাপানি প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগ করেছে এবং লাভের মুখ দেখেছে। বর্তমানে যে সব জাপানি প্রতিষ্ঠান বিশ্ববাজারে সাড়া তুলেছে, তাদের অনেকেই বাংলাদেশে বিনিয়োগ করতে ইচ্ছুক। প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এসব জাপানি প্রতিষ্ঠানগুলোর সাথে প্রতিনিয়ত যোগাযোগ রাখার পাশাপাশি বিভিন্ন দেশের বিনিয়োগ আকর্ষণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।